মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের সদস্যরা

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি :
সন্ধ্যার শোকাবহ মিলনায়তনে আলোর পথযাত্রীদের স্মরণ করলো সাংবাদিকেরা। স্মরণ করলো শহীদ বুদ্ধিজীবীদের। প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরনে আলোচনা সভায় কক্সবাজারের সন্তান সে সময় দৈনিক সংবাদের ঢাকা অফিসে কর্মরত সাংবাদিক শহীদ সাবেরকে স্মরণ করা হয়। এসময় ৭১’এ কক্সবাজরের শহীদ এই বুদ্ধিজীবী সাংবাদিক সাবেরের আত্মত্যাগ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে তাঁর স্মৃতি ও ইতিহাস সংরক্ষনের দাবী জানান বক্তারা।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক নেতা আয়াছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, সাংবাদিক ইউনিয়নের সদস্য শফিউল আলম বক্তব্য রাখেন। সভায় প্রেসক্লাব এবং সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সভার শুরুতে ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন