মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

শহীদের ‘দূরত্ব’ মিউজিক ভিডিওতে অন্তু ও হিমি

শেয়ার করুন

বিনোদন ডেস্কঃ দূরবীন ব্যান্ডের কর্ণধার ও ভোকালিস্ট শহীদ। তার ‘এক জীবন’ গানটি দর্শকদের হৃদয় ছুঁয়েছিল। তার এই গানটির মিউজিক ভিডিওর নায়ক ছিলেন মডেল ও অভিনেতা অন্তু করিম। একই গানের কারণে দু’জনই বেশ ভালো গ্রহণযোগ্যতা পেয়েছেন দর্শকদের।

এরপর শহীদের আরও কয়েকটি মিউজিক ভিডিওতে দেখা গেছে অন্তুকে। সেই সাফল্যের ধারাবাহিকতায় আবারও শহীদের মিউজিক ভিডিওতে মডেল হলেন অন্তু করিম। গানটির শিরোনাম, ‘দূরত্ব’। মিউজিক ভিডিওটিতে অন্তুর সঙ্গে জুটি বেঁধেছেন শোবিজের পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি সদ্য শেষ হওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগী ছিলেন।

নতুন এই গানটির মিউজিক ভিডিও প্রসঙ্গে শহীদ বলেন, ‘সম্প্রতি কক্সবাজার থেকে গানের মিউজিক ভিডিওটি শেষ করে এলাম। ভালো একটি কাজ হয়েছে। বাকিটা দর্শক ও শ্রোতারা বলতে পারবেন। অন্তুর সাথে কাজের অভিজ্ঞতাটা বরাবরই ভালো। এই মিউজিক ভিডিওটিতেও অন্তুকে ভিন্নভাবে পাবেন সবাই।’

এছাড়াও অন্তু করিম বলেন, ‘নতুন এই মিউজিক ভিডিওটি বেশ চমকপ্রদ হবে। এই মিউজিক ভিডিওতে গতানুগতিক ভিডিওর বাইরে দৃশ্যায়নে বিচিত্রতা আনার চেষ্টা করা হয়েছে। আশা করছি দর্শকরা নতুন কিছু দেখতে পাবেন। আমার বিপরীতে রয়েছে হিমি। অভিনয়ে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। বেশ ভালো করেছে ভিডিওটিতেও।’

শহীদের গাওয়া ‘আজ দূরত্বটা সবচেয়ে কাছে, কাছের সব কিছুদূর’ গানের চিত্রায়নের কাজ হয়েছে কক্সবাজার, উখিয়া, টেকনাফ, সোনাপুর ও তার আশেপাশের এলাকাগুলোতে। লুত্ফর হাসানের কথা ও সুরে সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। ভিডিও তৈরি করেছেন তানজিম মিশু।

শেয়ার করুন