মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

শহরে সাজাপাপ্ত আসামীসহ আটক-৪, অস্ত্র ও কার্তুজ উদ্ধার

শেয়ার করুন

 index

 কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ চার আসামীকে আটক করা হয়েছে। এসময় উদ্ধার করা হয় একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজ। ১৩ জুন শনিবার দিবাগত রাতে শহরের বিভিন্ন স্থানে ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপ-পরিদর্শক কামাল হোসেন ও উপ-পরিদর্শক ফৌজুম আজিমের নেতৃত্বে চলা অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-অপহরণ ও চাঁদাবাজি মামলার পলাতক আসামী শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া গরুর হালদার মৃত রশিদ আহমদের পুত্র মোহাম্মদ নুর প্রকাশ পুতুইয়া (২৫), একই এলাকার মৃত নুরুল কাদেরের পুত্র মোহাম্মদ বেলাল (২৮)। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়। অন্য এক অভিযানে আটক করা হয় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী (যার মামলা নং-জি.আর-৩৩৪/৯৭) শহরের টেকপাড়ার মৃত হাজী লাল মিয়ার পুত্র আব্দুর রহিম (৩৮) এবং সি.আর ৪০৭/১৩ এর সাজাপ্রাপ্ত আসামী ঘোনারপাড়ার মৃত আব্দুস সালাম তালুকদারের পুত্র মোহাম্মদ সেলিম (৪৫)। সদর মডেল থানার অপারেশন অফিসার কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান-পুতুইয়া ও বেলালের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন