২৭ জুলাই, ২০২৬ | ১২ শ্রাবণ, ১৪৩৩ | ১২ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

শহরে র‍্যাবের অভিযানে আরো পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শহর প্রতিনিধি :
কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে আরো পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১৫।
বৃহস্পতিবার শহেরর বাজারঘাটাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও বিএসটিআই এর সমন্বয়ে একটি দল।
অভিযান পরিচালনাকালে,বিভিন্ন হোটেল-রেস্তোরায় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার অভিযোগে ওভেন বেককে ৫০ হাজার, পউষী রেস্তোরাকে ৫০ হাজার, সিজলকে ৩০ হাজার ও মেয়াদ উত্তীর্ণ, নকল, নিষিদ্ধ সামগ্রী মজুদ, বিক্রি ও ওজনে কারচুপির অভিযোগে কাশেম স্টোরকে ৪০ হাজার, মা-মনি স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।