মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

শহরে যক্ষ্মা প্রতিরোধে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

শেয়ার করুন

IMG_1080
বিশ্বের মধ্যে ২২ টি দেশে যক্ষ্মার বিস্তার রয়েছে। তার মধ্যে বাংলাদেশ ৭ম। নতুন প্রযুক্তি ব্যবহার করে দেশে এখন পরীক্ষার দুই ঘন্টার মধ্যে সব ধরনের যক্ষ্মা শনাক্ত করা যাচ্ছে। এই প্রযুক্তিতে বেশি সংখ্যক ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগীর কফ পরীক্ষা সম্ভব হচ্ছে। সদর হাসপাতাল, মেডিকেল কলেজ, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, সূর্যের হাসি ক্লিনিক,  ব্র্যাক সহ কয়েকটি প্রতিষ্ঠান মাঠপর্যায়ে  যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী বাস্তাবায়নে কাজ করে যাচ্ছে। বিনা মূল্যেই সরকার যক্ষ্মা রোগিদের চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ খবর এমনটি যাতায়ত খবরও দিচ্ছে। নাটাব বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তবে এসব কথা বলেন কক্সবাজার সিভিল সার্জেন ডাঃ মো. কমর উদ্দিন।
‘যক্ষ্মা খুঁজবো ঘরে ঘরে, সুস্থ করবো চিকিৎসা করে’ এ প্রতিপাদ্যে কক্সবাজার শহরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) নাটাব কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বাহারছড়া পি.টি.আই প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে পি.টি.আই’র মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাটাব জেলা শাখার সভাপতি কবি কামরুল হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, পি.টি.আই কক্সবাজার সুপার বেগম কামরুন নাহার, সহকারি সুপার স্বপন কুমার দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নাটাব’র সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত দাশ।

শেয়ার করুন