মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

শহরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

শেয়ার করুন

coxsbazar pic -(2)  16.3.15
কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়ায় দুলাল বাহিনী কর্তৃক শহরের নজির আহামদ কোম্পানীর ভগ্নিপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সামশুল আলমকে (৫২) ধারালো অস্ত্র দিয়ে এলো পাতাড়ী কুপিয়ে মারাত্বক জখম করেছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। সোমবার (১৬মার্চ)  সকাল সাড়ে ১০টায় দক্ষিণ বাহারছড়ায় এ ঘটনা ঘটে। আহত আলমকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদ আলম নিজ বাড়ি থেকে হেঁটে বাহারছড়া বাজারে আসার সময় দুলালের বাড়ির (রাস্তার পাশে) নিকট পৌঁছুলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা দুলালসহ একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার মাথায়, হাত ও পায়ে কুপিয়ে জখম করা হয়। মূমূর্ষ অবস্থায় আহত আলম রাস্তায় লুটিয়ে পড়লে পথচারীরা তাকে সদর হাসপাতালে নিয়ে যায়।
আহত মোহাম্মদ আলমের স্ত্রী জানান, এলাকার সন্ত্রাসী দুলাল পূর্ব শক্রতার জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্বক আহত করেছে। এর আগেও দুলাল তার স্বামীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম সাংবাদিকদের জানান, আহত পরিবারের পক্ষ থেকে থানায় এখনো মামলা দায়ের করা হয়নি। তবে কি কারণে হামলা করা হয়েছে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

শেয়ার করুন