মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

শহরে নারীসহ ১৪ মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের সাজা

শেয়ার করুন

DSC_0087

কক্সবাজার বড় বাজারস্থ রাখাইন পাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক মহিলা সহ ১৪ জন মাদক সেবনকারীকে আটক করেছেন। এসময় ৩৬ পিচ ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা’র নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটককৃতরা হলো, কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার মৃত আহমদ শরীফের পুত্র মজিবুল হক সোহেল (৩২), মোহাজের পাড়া এলাকার মৃত শের আলী পুত্র মোস্তফা কামাল (৩০), সার্কিট হাউস রোড এলাকার মৃত নুর আহম্মদ খন্দকারের পুত্র এহাসানুল করিম (৪৩), মধ্যম বাহারছড়া এলাকার মৃত মন্দ্রি শর্মা’র পুত্র সজল শর্মা (৩৮), পেশকার পাড়া এলাকার মো. জাকির হোসেনের পুত্র মো. মজিবুর রহমান (৩০), উত্তর নুনিয়ারছড়া এলাকার ছৈয়দ আহমদের পুত্র মো. জালাল উদ্দিন (৩২). টেকপাড়া এলাকার মৃত জাকের আহমদের পুত্র নেজাম উদ্দিন (৪৫), বাদশা ঘোনা এলাকার মৃত শামসুল আলমের পুত্র নুরুল আলম (২৭), রুমালিয়ারছড়া এলাকার মৃত আক্তার আলীর পুত্র মো. আলী (৪০), উখিয়া কোট বাজার এলাকার মৃত আলী আহমদের পুত্র মো. রফিক (৪৫), ঘোনার পাড়া এলাকার আলী হোসেনের পুত্র মো. কামাল উদ্দিন (৪৬), উত্তর নুনিয়ারছড়া এলাকার ছৈয়দ আহমদের পুত্র আলা উদ্দিন (৩২), বাহারছড়া এলাকার ইউসুফ আলী সাউনের স্ত্রী মাহিন সাইফা আল মার্স (২৫) ও পূর্ব মাছ বাজার রাখাইন পাড়া এলাকার মৃত মহ সেন’র পুত্র ভোলা রাখাইন (৪০)। আটকের পর তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
অভিযান উপস্থিত ছিলেন, মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারি ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম, বিজিবি’র হাবিলদার মফিজ, সদর থানার এএসআই আব্দু শুক্কুর ও মোবাইল কোর্ট সহকারি সুমন কান্তি দে।

শেয়ার করুন