মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

শহরে ডাকাতি প্রস্তিতকালে চারজন গ্রেফতার: সিএনজি জব্দ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের উপকন্ঠে ‘ডাকাতি প্রস্তুতিকালে’ চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে   কক্সবাজার কমার্স কলেজের  পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহ্ত একটি সিএনজি ও সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার বিকালে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সদর মডেল থানার উপ-পরিদর্শক  (এসআই) মো. আতিকুল ইসলাম ভূঁইয়া সঙ্গী ফোর্সসহ খুরুশকুল রাস্তার মাথায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানাতে পারেন খুরুশকুল ইউপির ৯নং ওয়ার্ডের কক্সবাজার কমার্স কলেজ, কক্সবাজার এর সামনে পাকা রাস্তার উপর একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে এতদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই সময় পুলিশের টিমটি ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’টি সিএনজি যোগে ডাকাতদল পালাতে চেষ্টা করে। ওই সময় চারজনকে গ্রেফতার করা হয়।
এরা হলেন-কোনার পাড়া ফরিদুল ইসলামের ছেলে শরিফ উদ্দিন(২১), হাটখোলা পাড়ার মৃত ওমর হামজার ছেলে মো. ইউনুস(২১), কুলিয়া পাড়া মৃত শামসুল আলমের ছেলে নুরুল আজিম প্রকাশ ডিপজল(২১),  ঘোনার পাড়া আব্দুল মালেকের ছেলে তুহিন বিন মালেক(১৭)।
ওই সময় একটি সিএনজি জব্দ করা হয় এবং ১ টি কালো রংয়ের স্টিলের হাতঘোষা,  দুইটি টিপ ছুরি,১ টি স্টিলের বাটন স্টিক,৬ টি কালো মাস্ক, ১টি গোলাপি রংয়ের সাদা বলযুক্ত রুমাল উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা সেলিম আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামালা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন