মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

শহরে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ শ্বাশুড়ি-পুত্রবধূ গ্রেফতার

শেয়ার করুন


কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ শ্বাশুড়ি ও পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরির্দশক মো. মনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেফতার করা হয়।
ধৃতরা হলেন, কক্সবাজার শহরের মোহাজের পাড়ার আবুল হোসেনের স্ত্রী লাইলা বেগম ( ৫০) ও তার ছেলে সন্ত্রাসী আব্দুল হাকিম নিখিলের স্ত্রী শারমিন কাউসার (২১)। তারা দু’জনই সম্পর্কে পরস্পর শ্বাশুড়ী ও পুত্রবধূ।
কক্সবাজার সদর মডেল থানার উপ-পরির্দশক মো.মনোয়ার জানান, শহরের মোহাজের পাড়ার একাধিক মামলার পলাতক আসামী আব্দুল হাকিম ওরফে সন্ত্রাসী নিখিলকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিখিল কৌশলে পালিয়ে যায়।
পরে পুলিশ নিখিলের বাড়িতে তল্লাশী চালায়। তল্লাশী চালানো অবস্থায় একটি বস্তার ভিতর থেকে দেশিয় তৈরী একটি এলজি, ৪ রাউন্ড কার্তুজ ও ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় সন্ত্রাসী নিখিলের মা ও স্ত্রীকে। তারা বাড়িতে ইয়াবা মজুদ রেখে সেবনকারিদের কাছে খুচরা বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মামলা করার পক্রিয়া চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন