১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি কমল

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কক্সবাজার—৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তিনি লালদিঘী পাড়স্থ কালী বাড়ি, সরস্বতী বাড়ি, বঙ্গ পাহাড়, গোলদিঘির পাড়ের ইন্দ্রসেন দুর্গা বাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণনান্দধাম ও বিজিবি ক্যাম্পের মল্লিক পাড়াসহ বিভিন্ন মণ্ডপে যান। এসময় তিনি সনাতনী সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, “ আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম—বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি—ধর্ম—বর্ণ—গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে। সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। ”

এরপর তিনি ব্রাক্ষ মন্দিরস্থ জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে যান। সেখানে জেলা পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ের উন্নয়নে ২ লক্ষ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট রনজিত দাশ, সহ—সভাপতি উদয় শংকর পাল মিঠু, রতন দাশ, সভাপতি উজ্জ্বল কর, সাধারণ সম্পাদক বেন্টু দা, দীপক দাশ, মিঠুন দাশসহ আরও অনেকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।