মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

শততম টেস্টে ঐতিহাসিক জয়

শেয়ার করুন

জয়টা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল চতুর্থদিন শেষ বিকেলেই। যদিও শ্রীলংকার শেষ দুই ব্যাটসম্যান কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন; কিন্তু আজ সকালে সাকিব আল হাসানের সামনে সেই প্রতিরোধও ভেঙে পড়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশের সামনে শততম টেস্টে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৯১ রান।

লক্ষ্যটা সহজ হলেও পি সারা ওভালের শেষ দিনে স্পিন বান্ধব উইকেটে বাংলাদেশ পারবে তো ইতিহাসটা গড়তে? সংশয়বাদীদের মনে শঙ্কার কালোমেঘ কিছুটা জমেছিল বৈ কি! কিন্তু তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে সাব্বির রহমানের দৃঢ়তা এবং সাকিব-মুশফিকের মাঝারি মানের একটি জুটি, শেষ পর্যন্ত ইতিহাস সৃষ্টি করেই দিল বাংলাদেশকে।

 

শততম টেস্টে ঐতিহাসিক জয়। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে ৪ উইকেটে হারিয়েই ইতিহাসটা গড়লেন মুশফিকুর রহীম অ্যান্ড কোং। গত অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে যে ইতিহাস তৈরি করেছিল টাইগাররা, সেই ইতিহাসকে তারা টেনে নিয়ে গেলো কলম্বোয়। গল টেস্টে কিছুটা হতাশার জন্ম দিলেও কলম্বোয় নিজেদের শততম টেস্টে এসে দারুণ উজ্জীবিত বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশকে ঐতিহাসিক জয়ে ফিনিশং টাচটা এঁকে দিলেন মেহেদী হাসান মিরাজ।

বিস্তারিত আসছে…

শেয়ার করুন