মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

লোহাগাড়া সিটি হাসপাতালের উদ্যোগে ফি চিকিৎসা মেলা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শেয়ার করুন


দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সেবামুলক প্রতিষ্টান লোহাগাড়া সিটি হাসপাতাল লিমিটেড এর উদ্যোগে মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভা ২১ শে ফেব্রুয়ারি বেলা ৩ টায় হাসপাতালের ভিআইপি হল রুমে অনুষ্টিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদ্য গঠিত লোহাগাড়া সিটি হাসপাতালের নব নির্বাচিত চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য,বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব আনোয়ার কামাল। হাসপাতালের প্রভাবশালী ডাইরেক্টর, হোটেল পিংক শোর ম্যানেজিং ডিরেক্টর ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বিশেষ প্রতিনিধি সাংবাদিক কাইছার হামিদের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন হাসপাতালের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,তারুণ্যের অহংকার ফজলে এলাহী আরজু। অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আরিফুর রহমান, ভাইস চেয়ারম্যান অলি উদ্দিন, প্রভাবশালী ডিরেক্টর ডাঃ আতাউল করিম আরবি, আওয়ামীলীগ নেতা আকতার আহমদ চৌধুরী, ব্যবসায়ী আলহাজ্ব নুর মোহাম্মদ, হাসপাতালের প্রভাবশালী ডিরেক্টর আবদুস সবুর বেলালী,মোহাম্মদ নুরুল আলম ,হাসপাতালের সাবেক ভাইস চেয়ারম্যান হাছান রউফি,শেয়ার হোল্ডার মোহাম্মদ বেলাল উদ্দিন,জামিল মেম্বার, হাসপাতালের,স্টাফ,নার্স ও কর্মরত কর্মচারীবৃন্দ। লোহাগাড়া সিটি হাসপাতালের নব নির্বাচিত চেয়ারম্যান,চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল তার বক্তব্যে বলেন,এই হাসপাতাল লোহাগাড়ার বিভিন্ন এলাকার জনসাধরণের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করবেন।রোগীদেরকে সুন্দর পরিবেশের মাধ্যমে চিকিৎসা সেবা দিতে ডাক্তারদের প্রতি আহবান জানান। বিশেষ করে তিনি এলাকার অসহায় ও হত দরিদ্র পরিবারকে বিনামুল্যে তার হাসপাতাল চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়াও এই হাসপাতালের সুনাম ধরে রাখতে তিনি সবসময় পাশে থাকবেন বলেও জানান। অনুষ্টানের পুর্বে লোহাগাড়া সিটি হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন হাসপাতালের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার কামাল,ভাইস চেয়ারম্যান ফজলে এলাহী আরজু,ম্যানেজিং ডিরেক্টর আরিফুর রহমান ও প্রভাবশালী ডিরেক্টর সাংবাদিক কাইছার হামিদসহ অন্যান্য সকল উপস্হিত অতিথিবৃন্দ।

শেয়ার করুন