মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

লোহাগাড়া সদর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র পরিদর্শনে ইউএনও তৌছিফ আহমদ

শেয়ার করুন

রায়হান সিকদার, লোহাগাড়াঃ মানুষের দৌড়গোড়ায় সঠিকভাবে সেবা পৌঁছে দেওয়ায় তথ্য সেবা কেন্দ্র (ডিজিটাল সেন্টার)`র মূল লক্ষ্যে।

গত ৩০মে দুপুরে লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র পরিদর্শনে আসেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমদ।

এ সময় তিনি তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা সাইফুদ্দিনের কাছ থেকে এলাকার মানুষকে সঠিকভাবে সেবা নিশ্চিতকরণের বিষয়ে জানতে চান।
তথ্য সেবা কেন্দ্রের সেবা কার্যক্রম সম্পর্কে
উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন উদ্যোক্তা সাইফুদ্দিন।

এসময় ইউএনও তৌছিফ আহমদ জানান,

মানুষের দৌড়গোড়ায় সঠিকভাবে সেবা পৌঁছে দিতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য সেবা কেন্দ্র চালু করেছেন। মানুষ যাতে কোন ধরণের হয়রানি শিকার না হয়।
সঠিকভাবে তাদের সেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, দেশ এখন তথ্য প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে গেছে।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে ডিজিটালাইজ্যাশনে রুপান্তিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ সময় লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,লোহাগাড়া সদর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা সাইফুদ্দিন উপস্হিত ছিলেন।

শেয়ার করুন