মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

লোহাগাড়া পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫৪জন গ্রেফতার

শেয়ার করুন

011
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯ ইউনিয়নের বিভিন্নস্থানে গত ১৭এপ্রিল শুক্রবার পুলিশ সারারাত বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫৪জনকে আটক করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ৫৪ লিটার চোলাই মদ। গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাত, মাদক বিক্রেতা- সেবী, সাজাপ্রাপ্ত আসামী, বিদেশী নাগরিক ও নাশকতাকারী রয়েছে। পুলিশের এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের (দক্ষিণ) এডিশনাল এসপি মোঃ হাবিবুর রহমান, সাতকানিয়া সার্কেল এএসপি একেএম এমরান হোসেন ভূইয়া ও লোহাগাড়া থানার ওসি মোঃ শাহজাহান পিপিএম।
ওসি মোঃ শাহজাহান পিপিএম জানিয়েছেন, আটকৃতরা উপজেলার বিভিন্ন এলাকার নাশকতার মামলা ও অন্যান্য মামলার আসামী। আটককৃতদের মধ্যে ৩জন দুর্ধর্ষ ডাকাত, ২ জন মিয়ানমার নাগরিক, ২৫জন জামায়াত-শিবির কর্মী রয়েছে। আটককৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

শেয়ার করুন