মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

লোহাগাড়া থানার ওসি ২০১৭সালের চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

শেয়ার করুন

রায়হান সিকদার,(লোহাগাড়া): মাদক, ইয়বার বড় বড় চালান উদ্ধার, অস্ত্রসহ সন্ত্রাস, ডাকাতদের আটক করে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১৭সালের চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার)। ৪ ফেব্রুয়ারী দুপুর ১২টায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার নুর-ই-আলম মিনা পিপিএম বিপিএম এর হাত থেকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার গ্রহণ করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার)। এসময় মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার একেএম এমরান ভূইয়াসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহ্জাহান পিপিএম (বার) ২০১৭সালের চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণ তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন