১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ ফজলে রাব্বী

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ এসকে ফজলে রাব্বী।
তিনি ১৫ জানুয়ারী সকালে স্বাস্হ্য কমপ্লেক্সে আগমণ করলে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ ও হাসপাতালের কর্মরত চিকিৎসক ও কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ ফজলে রাব্বী হাসপাতালের জরুরি বিভাগ,প্যাথলজি, অন্তঃ বিভাগ ইপিআই সহ বিভিন্ন কর্নার ঘুরে দেখেন এবং হাসপাতালের সুন্দর পরিবেশের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফকে ধন্যবাদ জানান।


পরে হাসপাতালের সেমিনার কক্ষে হাসপাতালে নব নিয়োগপ্রাপ্ত ৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ এসকে ফজলে রাব্বী।
মতবিনিময় কালে তিনি স্বাস্থ্য সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে এবং স্বাস্থ্য সেবাকে সামনের দিকে এগিয়ে নিতে সকল চিকিৎসককে নির্দেশনা প্রদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।