মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

লোহাগাড়ায় ২ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যুঃ পরিবারের দাবী হত্যা

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়ার পুটিবিলা পূর্ব তাঁতী পাড়ায় গলায় ফাঁস লাগিয়ে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে । তবে নিহতের ভাই খোরশেদ আলমের দাবী, তার বোনকে হত্যা করা হয়েছে।

গত ১০ মে শুক্রবার বেলা ২টায় এ ঘটনাটি ঘটে।
বিষয়টি স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন। নিহত ইয়াছমিন আক্তার (২৮)। ওই এলাকার প্রবাসী ওসমান গণির স্ত্রী ও ২ সন্তানের জননী।

নিহতের ভাই খোরশেদ আলম জানান, গত ৯ মে সন্ধ্যায় তার বোনকে স্বামী মারধর করে মারাত্মকভাবে আহত করেন। এ ঘটনায় তার বোনের মৃত্যুর অন্যতম কারণ। তিনি আশংকা করছেন তার বোনকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তারা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরো জানান, পুটিবিলা গৌড়স্থান নয়াবাজার এলাকার আজু শাহ দরগাহ সংলগ্ন এলাকার জালাল উদ্দিনের কন্যা ইয়াছমিন আক্তারের সাথে প্রবাসী ওসমান গণির বিয়ে হয়। তখন থেকে তাদের সাথে পারিবারিক মনোমালিন্য চলে আসছিল।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই জহির উদ্দিন জানান, ঘটনারদিন প্রবাসীর স্ত্রী জুমার নামাজের আগে সবার অজান্তে ঘরের বীমের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। শ্বশুর বাড়ির লোকজন লাশ নামিয়ে থানায় খবর দিলে এসআই বেলাল উদ্দিন একদল ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেন এবং লাশটি থানায় নিয়ে আসেন। এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা রুজুর প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা বলা মুশকিল।

সর্বশেষ জানা গেছে, আগামী ১৪ মে প্রবাসী ওসমান গণি মালয়েশিয়া যাত্রার দিন ধার্য্য থাকলেও তিনি লাশ রেখে আত্মগোপন করে রয়েছেন। স্ত্রীর লাশ ফেলে চলে যাওয়ার ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসীরা সাংবাদিকদের জানিয়েছেন।

শেয়ার করুন