মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

লোহাগাড়ায় ২য় ধপায় কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করলেন ইউএনও

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ সারা দেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় তৃতীয় দিনে কৃষকের কাছ থেকে সরকারিভাবে ২য় ধপায় ধান ক্রয় কর্মসূচি অনুষ্টিত হয়েছে ।

৩০ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমদ।

কর্মসুচির ২য় ধপায় আজ আধুনগরের হরিণা, কলাউজান ও লোহাগাড়া সদরের দক্ষিণ সুখছড়ি এলাকার কৃষকদের কাছ থেকে ৭মেট্রিক টন বা ৭হাজার কেজি ধান ২৬ টাকা করে ক্রয় করা হয়েছে বলে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন নিশ্চিত করেছেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমদ জানান,
কৃষকদের ন্যয্যমূল্য দিতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে।আজ ২য় ধপায় কৃষকদের কাছ থেকে উপজেলা প্রশাসন ধান ক্রয় করেছে।
তিনি আরো বলেন,
সরকারীভাবে ধান ক্রয়ের ফলে কৃষকরা অত্যন্ত লাভবান হবে। প্রকৃত কৃষকরা যাতে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারে সেজন্য উপজেলা প্রশাসন সবধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

এ সময় লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, লোহাগাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আওয়াই মং চাক ও লোহাগাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নুল আবেদীন,পদুয়া ইউপি মেম্বার লেয়াকত আলী, ব্যবসায়ী মুহাম্মদ সেলিম উদ্দিন উপস্হিত ছিলেন।

শেয়ার করুন