মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

লোহাগাড়ায় হাজ্বী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ২ লক্ষ টাকার অনুদান

শেয়ার করুন

রায়হান সিকদার, লোহাগাড়াঃ চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার কামালের উন্নয়ন বরাদ্দ হতে উপজেলার আধুনগর ইউনিয়নের হরিনা এলাকায় প্রতিষ্টিত হাজ্বী মোস্তাক আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

আজ ২১সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নিত্যরঞ্জন দাশের হাতে অনুদানের চিঠি প্রদান করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার কামাল।

এসময় উপস্হিত ছিলেন আধুনগর ইউপির বার বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব মিয়া, বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান, সাতগড় মৌলভী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ ওমর ফিরুক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অাশফাকুর রহমান,যুবলীগ নেতা লিটন চৌধুরী।

এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা উপস্হিত ছিলেন।

পরে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব মিয়া ও সমাজসেবক মিরান হোসেন মিজান বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
আগামীতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য সর্বাত্মক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।

শেয়ার করুন