মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

লোহাগাড়ায় হত্যা মামলার পলাতক আসামী এ.কে.খাঁন গ্রেফতার

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর পাড়ের সামনে হতে হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিষয়টি লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

আটককৃত পলাতক আসামীর নাম এ.কে.খাঁন প্রকাশ হান্নান(২৬)। সে চুনতি রাতারকুল এলাকার আবদুস সালামের পুত্র।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৩জুলাই বিকেল ৫টায় চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ চন্দ্র কুমার কুর্মীর নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে হান্নানকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক এ.কে.খাঁন প্রকাশ হান্নান ২০১০সালে নভেম্বর মাসে তার আপন চাচা অাখতারুজ্জামান বদু হত্যা মামলার পলাতক আসামী। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। চুনতি পুলিশ ফাঁড়ির একটি টিম তাকে আটক করতে সক্ষম হয়।
আগামী ১৪জুলাই সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।

এদিকে,আপন চাচা হত্যা মামলার পলাতক আসামী এ.কে.খাঁন প্রকাশ হান্নানকে আটক করায় স্হানীয় এলাকাবাসীরা ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম ও এএসআই চন্দ্র কুমার কুর্মীকে অনেক ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন