মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

লোহাগাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরফাত গ্রেফতার

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকা হতে ৪মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

আটককৃতের নাম আরাফাত হোসেন (৩০)।সে পশ্চিম আমিরাবাদ খৈয়ারুল কুল এলাকার মুহাম্মদ ইব্রাহীমের পুত্র।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ অক্টোবর(সোমবার) রাত ৮টার দিকে লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হকের নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকা হতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরফাত হোসেনকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক জানান,আটক আরফাত ৪মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।চেক জালিয়াতি মামলায় ১৮৮১ সনের এনআই এক্টের ১৩৮ ধারামতে ৪মাসের সাজা প্রদান করেন আদালত এবং সেই সাথে ১ লক্ষ ৫০ হাজার অর্থদন্ড প্রদান করেন।সে দীর্ঘদিন ধরে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। ১৪ অক্টোবর সন্ধ্যায় ওসি স্যারের নির্দেশে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরফাতকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসি।
আটক আরফাত হোসেনকে ১৫ অক্টোবর সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন জানিয়েছেন।

শেয়ার করুন