মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

লোহাগাড়ায় মরা মুরগী বিক্রীর অভিযোগে ৫হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলায় মরা মুরগি বিক্রির অভিযোগে এক মুরগির দোকানদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ জুন ( বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টায় বটতলীর কাঁচাবাজারে ব্যবসায়ী মো. আনোয়ার সওদাগর প্রকাশ অানুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ ।

জানা যায়, ঘটনার দিন উপজেলার দর্জিপাড়া এলাকার জনৈক তৌহিদ নামে এক ক্রেতা ওই দোকান থেকে তিনটি মুরগী কিনেন। মুরগী তিনটি জবাই করে দিতে বলেন। দোকান মালিকের উপস্থিতিতে সেগুলো পেকেট করে দেওয়া হয়। ক্রেতা তৌহিদ মুরগী গুলো বাড়িতে নেওয়ার পর দেখে একটা মুরগী শক্ত এবং গলায় জবাই করার কোন চিহ্ন নেই।

সাথে সাথে মুরগী গুলো ওই দোকানে ফেরত অানলে দোকান মালিক প্রথমে অস্বীকার করে। পরে লোকজন বেশি হলে সে তার দোষ স্বীকার করে ক্ষমা চায়। এসময় ক্রেতা তৌহিদ বিষয়টি উপজেলা প্রশাসনকে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই দোকানে অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। মরা মুরগী বিক্রির বিষয়টি স্বীকার করেন দোকানের কর্মচারী। ভোক্তা অধিকার আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, অভিযানের সময় বাজারের সকল অসাধু মাংস ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন