মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

লোহাগাড়ায় দুই সন্তানকে গলাকেটে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

শেয়ার করুন

Rayhan Sikder-2
সন্তানের জন্য অত্যান্ত নিরাপদ স্থান হচ্ছে মা । আর সেই মায়ের হাতেই নির্মম ভাবে খুন হয়েছেন দুই অবুঝ শিশু। এতেই শেষ নয় দুই অবুঝ শিশুকে হত্যার পর নিজেই আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ব্যার্থ হয়েছেন ঘাতক ‘মা’ রেহেনা আক্তার (৩০)। দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী গ্রামে বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান পিপিএম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলো মরিয়ম সুলতানা (৭) ও মো. ইয়াসিন (২)। পুলিশ জানায়, রেহেনার স্বামী মোহাম্মদ হুমায়ুন রিক্সা চালক ও স্থানীয় বাজারে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছে। বুধবার ভোরে নৈশপ্রহরীর দায়িত্ব পালন শেষে ঘরে ফিরলে গলা কটা অবস্থায় দুই সন্থানের লাশ ও স্ত্রী রেহেনাকে মুর্মুর্ষ অবস্থায় দেখে স্থানীয় লোকজনকে জানালে লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে এবং গুরুতর আহত রেহেনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হনপিটালে প্রেরণ করে। বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মো. জুনায়েদ বলেন, ভোর চারটার দিকে রেহানার স্বামী হুমায়ুন নৈশ প্রহরীর ডিউটি শেষে ঘরে ফিরে এ অবস্থা দেখে এলাকার মানুষকে খবর দেয়।  এলাকার লোকজন গিয়ে পুলিশকে বিষয়টি জানায়। খবর নিয়ে জেনেছি রেহানা মানসিকভাবে ভারসাম্যহীন। এ কারণে সে শিশু দুটিকে হত্যা করে নিজেরও আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারে বলে স্থানীয়দের  ধারনা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাজাহান পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে। গুরুতর আহতাস্থায় মা রেহেনাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় এ লাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন