২৭ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩ | ৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ

লোহাগাড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত ৩ শিক্ষার্থীঃউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়ায় ৩ শিক্ষার্থী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে বলে জানা গেছে।

ডেঙ্গু রোগে আক্রান্ত শিক্ষার্থীরা হলেন যথাক্রমে চরম্বা ইউনিয়নের জমাদার পাড়া এলাকার মুহাম্মদ ইসমাঈলের কন্যা নয়ন আক্তার(১৬)। সে চরম্বা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী, আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ এলাকার মাস্টার মুহাম্মদ আলী আহমদের পুত্র আহম্মদ শাবান(১৭)। সে ঢাকা সিটি কলেজ একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী এবং আধুনগর আখতারিয়া পাড়া এলাকার সমশুল আলমের পুত্র রবিউল হাসান রনি(২২)। সে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আতাউল করিম আরবি সাংবাদিককে জানান, হাসপাতালে গত কয়েকদিন পুর্বে ডেঙ্গু রোগে আক্রান্ত ৩জন শিক্ষার্থী ভর্তি হন। আহম্মদ শাবাব ঢাকায় এবং রনি চট্টগ্রামে থাকতেন। তারা ঈদের ছুটিতে বাড়ীতে আসলে প্রচন্ড জ্বর আসলে হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা নিরীক্ষা করান।পরীক্ষায় তাদের ডেঙ্গু রোগ সনাক্ত হয়। তারা দু`জন এখন অনেক ভাল আছে। তবে,অপর শিক্ষার্থী ডেঙ্গু রোগে আক্রান্ত নয়ন আকতারের অবস্হা অপরিবর্তিত। তাকে আজ চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা করা হবে বলেও তিনি জানান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হানিফ উক্ত প্রতিবেদককে জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত ৩জন শিক্ষার্থীর মধ্যে ২জন অনেকটাই সুস্হ। তবে, নয়ন আকতারের অবস্হা অপরিবর্তিত হওয়ায় তাকে আমরা চমেকে রেপার করেছি।

তিনি আরো বলেন,তাদের হাসপাতালে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে একটি টিম কাজ করে যাচ্ছেন। জনগণের আতংক হওয়ার কোন কারণ নেই। হাসপাতালে পর্যাপ্তভাবে পরীক্ষা নিরীক্ষা ব্যবস্হা রয়েছে। সেজন্য আমাদের হাসপাতালে এ ডেঙ্গুর চিকিৎসা নিতে যাতে জনগনের কোন ধরণের বিড়ম্বনা না হয় সেজন্য হাসপাতালের কর্মরত সকল চিকিৎসক, নার্সদেরকে সব ধরণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।