মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

লোহাগাড়ায় জাতীয় যুব সংহতি সম্মেলন অনুষ্টিত

শেয়ার করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জাতীয় যুব সংহতির সম্মেলন-১৭ ২৪ জানুয়ারী সন্ধ্যায় বটতলী মোটর স্টেশনস্হ হোটেল ওআইসির সামনে অনুষ্টিত হয়েছে। অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুস ছালেম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ,সহ-সভাপতি মোহাম্মদ আবদুল হক, জাতীয় পার্টির লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মোহাম্মদ সেলিম উদ্দিন সওদাগর। অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন জাতীয় যুব সংহতি দক্ষিণ জেলার আহবায়ক মোহাম্মদ আবদুর রহমান। বিশেষ বক্তা ছিলেন জাতীয় যুব সংহতি দক্ষিণ জেলার সদস্য সচিব দুলা মিয়া মেম্বার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন যুবনেতা বাদশা আলমগীর, ইছহাক ও মাহবুবুর রহমান। সভায় প্রধান অতিথি জাতীয় পার্টির লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুস ছালেম বলেছেন, জাতীয় যুব সংহতিকে লোহাগাড়া উপজেলার প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়নে কমিটি গঠন করে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের হাতকে আরো বেশী শক্তিশালী করার আহবান জানানো হয়।সভা শেষে সবার সম্মতিক্রমে জাতীয় যুব সংহতিতে বাদশা আলমগীরকে সভাপতি ও মোহাম্মদ মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১জন বিশিষ্ট একটি নব গঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন