মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

লোহাগাড়ায় ওয়েল ফুডের শো-রুম উদ্বোধন

শেয়ার করুন


চট্টগ্রামের লোহাগাড়ায় বটতলী ষ্টেশনে ১২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে ওয়েল ফুডের ২৩তম শাখার উদ্বোধন করা হয়েছে। ওয়েল ফুডের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপ- প্রচার সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন। উদ্বোধনকালে উপস্থিত গ্রাহক শুভানুধ্যায়ী ও অতিথিবৃন্দের উদ্দেশ্যে বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, দেশব্যাপী ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন শ্রেণী মানুষের মিলনস্থল লোহাগাড়া মোটর ষ্টেশন এলাকায় ওয়েল ফুড শো-রুম উদ্বোধন সময়োপযোগী সিদ্ধান্ত। আন্তর্জাতিক গুণগতমানসম্পন্ন অপূর্ব স্বাদ ও বিশুদ্ধতার কারণে ওয়েল ফুডের পণ্য আজ রুচিশীল মানুষের নাস্তার টেবিলের অপরিহার্য অংশ। শুধু দেশের মানুষের কাছেই নয়; ওয়েল ফুড আজ তার গুণগতমান নিয়ে বিদেশেও দেশের ব্রান্ডিং করছে। রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশেও। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েল ফুডের পরিচালক আনোয়ারুল কিবরিয়া বাপ্পু, লোহাগাড়া শাখার পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাংবাদিক জামাল উদ্দীন,সাংবাদিক পুষ্পেন চৌধুরী, সাংবাদিক এইচ এম জসিম উদ্দিন, মনির আহমদ আজাদ,শাহজাদা তৈয়বুল হক বেদার, কারখানা ব্যবস্থাপক দোলন দাশ, জিয়াউল হক, মনির আহমদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন