মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

লোহাগাড়ায় এক প্রতিবন্ধীর ফার্নিচারের দোকান ভাংচুরের পর মারধর করেছে প্রতিপক্ষরা

শেয়ার করুন


চট্টগ্রামের লোহাগাড়ি উপজেলার সদর ইউনিয়নের উকিলের পাড়া এলাকায় এক প্রতিবন্ধীর ফার্নিচারের দোকান ভাংচুরের পর তাকে মারধর করেছে প্রতিপক্ষরা।উক্ত প্রতিবন্ধীর নাম মোহাম্মদ সেলিম উদ্দিন(৩৫)। সে ওই এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র।১৭মার্চ সকাল আনুমানিক সাড়ে ৮টায় এই ঘটনাটি ঘটেছে।সুত্রে জানা গেছে,২০১০সালে ওই এলাকার মরিয়ম খাতুন হতে প্রতিবন্ধী সেলিমের মা দিলোয়ারা বেগমের নামে ৪শতক বা ২গন্ডা জায়গা ক্রয় করেন।পরবর্তীতে উক্ত জায়গাটি ভরাট করে শাহপীর ফার্নিচার নাম দিয়ে একটি ফার্নিচারের দোকান দিয়ে প্রতিবন্ধী সেলিম তার স্ত্রী ও সন্তানেদের নিয়ে সংসার চালিয়ে আসছিলেন।বিগত ২৬ফেব্রুয়ারি তার ক্রয় কৃত জায়গাটি জোরপুর্বক দখল করার জন্য ষড়ষন্ত্র চালালে তার বড় ভাই মোহাম্মদ আলী(৩০) কে বাদী হয়ে ওই এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী রাশেদা বেগম(৪৫), মৃত ওবায়দুর রহমানের স্ত্রী আরাফা বেগম(২৯) ও আবদুর রাজ্জাকের পুত্র মোঃ মুজিব(২৪)সহ ২/৩জনকে অজ্ঞাতনামা করে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।কিন্তু ১৭মার্চ উল্লেখিত বিবাদীরা অতর্কিতভাবে তার ফার্নিচারের দোকানে এসে ভাংচুর চালিয়ে তাকে মারধর করে।এ ব্যাপারে প্রতিবন্ধী সেলিম উদ্দিন উক্ত প্রতিবেদককে বলেন,উক্ত জায়গাটি তার পৈত্তিক সম্পত্তি।

প্রতিপক্ষ আইয়ুব,মুজিব ও রাশেদাসহ কয়েকজন মিলে তার ফার্নিচারের দোকানে অতর্কিতভাবে ভাংচুর চালায়।এ সময় তাকে মারধর করেছেন বলেও তিনি জানান।তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ট বিচারের দাবী করেন। লোহাগাড়া থানার এসআই মাহবুবে আলম বলেন,প্রতিবন্ধী সেলিমের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে জায়গা সম্পত্তি নিয়ে তার কাছে একটি অভিযোগ দায়ের করেন।কিন্তু বাদী বৈঠকে বার বার উপস্হিত হলেও বিবাদীরা উপস্হিত হয় নাই। লোহাগাড়া থানার এএসআই আমির হোসেন বলেন,প্রতিপক্ষ রাশেদা বেগম বাদী হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিছ মামলা দায়ের করেন।আদালতে দেওয়া মিছ মামলার উপর ভিত্তি করে শান্তি শৃঙ্কলা রক্ষার্থে তিনি উভয় পক্ষকে নোটিশ প্রদান করেছেন বলেও তিনি জানান। অন্যদিকে, অভিযুক্তদের মুঠোফোন না পাওয়ায় তাদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন