মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

লোহাগাড়ায় আলোচিত ইউপি সদস্য বাইট্ট্যা কাশেম চুরির মামলায় কারাগারে

শেয়ার করুন

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলার সোহান ট্রেডার্সের মালামাল চুরির ঘটনায় কুতুব উদ্দিনের দায়েরকৃত মামলায় পালাতক আসামী লোহাগাড়া সদর ইউপি’র ১নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম মেম্বার প্রকাশ বাইট্টা কাশেমকে আজ বুধবার বিজ্ঞ জেলা ও দায়রা আদালত জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন। আবুল কাশেম লোহাগাড়া সদরের জোনাবীর পাড়া এলাকার এনু মিয়ার পুত্র।

মেসার্স সোহান ট্রেডার্সের মালিক কুতব উদ্দিন জানান, তার দোকানে চুরির ঘটনায় লোহাগাড়া থানায় গত ১২ অক্টোবর দান্ডবিধি ৪৫৭/৩৮০/৪১১/১০৯ ধারায় ৩ (তিন) জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং ১০(১০)১৮। মামলাটি দায়ের হওয়ার পর মামলার ৩ নং আসামি আবুল কাসেম প্রকাশ: বাইট্ট্যা কাসেম বিগত গত ১২ নভেম্বের মহামান্য হাইকোর্ট হতে ৪ সপ্তাহের আগাম জামিন লাভ করেন এবং উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে গত ১৭ জানুয়ারি আবুল কাসেম চট্টগ্রাম বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেনন। বিজ্ঞ আদালত বাইট্ট্যা হাশেমকে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন প্রদান করেন। মামলার বাদী মোহাম্মদ কুতুব উদ্দিন উক্ত জামিনের আদেশে সংক্ষুব্ধ হয়ে গত ১৪ ফেব্রুয়ারি আসামির জামিনের আদেশ বাতিল চেয়ে মাননীয় জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারী কর্যবিধি আইনের ৪৯৭(৫) ধারা মতে মিছ মামলা দায়ের করেন। ফৌজদারি মিছ মামলা নং ১০২৮/২০১৯ ইংরেজি। মিছ মামলাটি ১৯ জুন শুনানির জন্য দিন ধার্য্য থাকায় বিজ্ঞ জেলা ও দায়রা আদালত মামলার উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করেন এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে আসামি আবুল কাসেম এর নিম্ন আদালত কতৃক প্রদত্ত জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন।

মামলার বাদী পক্ষে মামলাটি শুনানি করেন চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, মামলার বাদী কুতুব উদ্দিনের ছোট ভাই এডভোকেট মোহাম্মদ এহছানুল হক, এডভোকেট আরমান হাবিব ও এডভোকেট আবু মনসুর।

শেয়ার করুন