মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

লোহাগাড়ায় আরকান সড়ক ট্রাক, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক মালিক সমিতির উদ্বোধনী অনুষ্টান

শেয়ার করুন

04.12.16 1চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আরকান সড়ক, ট্রাক, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক মালিক সমিতির উদ্বোধনী অনুষ্টান ৩ ডিসেম্বর বিকেলে বটতলী পুরাতন ষ্টেশনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিজনুর রহমান। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার)। সংগঠনের নব নির্বাচিত সভাপতি, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাজা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সংগঠনের উপদেষ্টা সুলতান আহমদ চৌধুরী বাদশা, চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক মালিক সমিতির আঞ্চলিক শাখার সভাপতি আবদুল নবী লেবু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ট্রাক কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুর রহমান শফি, সাধারণ সম্পাদক আবদুস ছবুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আরকান সড়ক ট্রাক, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হক নুনু। উপজেলা যুবলীগ নেতা আবদুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবলীগ নেতা ও সাবেক ছাত্র নোত নুরুল আলম জিকু, লোহাগাড়া উপজেলা আরকান সড়ক ট্রাক, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি ওবাইদূল হাকিম, সহ-সাধারণ সম্পাদক ও ব্যাংকার এহছানুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী, দপ্তর সম্পাদক মিজানুল হক, প্রচার সম্পাদক আবু খাঁন, অর্থ সম্পাদক আছাদ আলী, সহ অর্থ সম্পাদক মোঃ হামিদ, তথ্য ও গবেষনা সম্পাদক জামাল হোসেন, শ্রমিক নেতা আবু তৈয়ব, ইসলাম সাহেব প্রমুখ। সভায় বক্তারা যে কোন ধরনের সমস্যা মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে সমাধানের আশ্বাস দেন। শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে সার্বিক সহযোগীতার প্রতিশ্রুতি দেন। এছাড়াও শ্রমিক নেতারা লোহাগাড়ায় ট্রাক ও মিনি ট্রাকের জন্য একটি ষ্টেশনের জোর দাবী জানান।

শেয়ার করুন