১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

লোহাগাড়ার বড়হাতিয়া লস্কর পাড়া জামে মসজিদে ২লক্ষ টাকার অনুদান

রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন এবং তরুণ সমাজসেবক মিরান হোসেন মিজানের আন্তরিক প্রচেষ্টায় লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের লস্কর পাড়া জামে মসজিদের উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে।

আজ ৬সেপ্টেম্বর বাদে জুমা চট্টগ্রাম জেলা পরিষদ সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম স্বাক্ষরিত বড়হাতিয়া লস্কর পাড়া উন্নয়ন কমিটির হাতে বরাদ্দের একটি চিঠি তুলে দেন বড়হাতিয়ার কৃতি সন্তান, তরুণ সমাজসেবক মিরান হোসেন মিজান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লস্কর পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি,নকশা ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, সেক্রেটারি দলিল লিখক মুহাম্মদ রফিক,বড়হাতিয়া ইউপির মেম্বার মুহাম্মদ রফিক,মুহাম্মদ হাসান, আওয়ামীলীগ নেতা নুরুল কবির চৌধুরী,মুহাম্মদ নুরুল আবছার।

এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিগণ উপস্হিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।