৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

লোহাগাড়ার বড়হাতিয়ায় চোলাইমদসহ ২মাদক বিক্রেতা গ্রেফতার

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলায় মনু ফকির হাট বাজার জিয়াউল হকের সমিল এলাকা হতে ২মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

আটককৃতরা হল মোহাম্মদ ইব্রাহিম(২৮)।সে বড়হাতিয়ার হাদুর পাড়া এলাকার আবুল কাসেমের পুত্র এবং বড়হাতিয়ার বড়ুয়া পাড়া এলাকার বিমল বড়ুয়ার পুত্র দীপংকর বড়ুয়া (২৫)।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০সেপ্টেম্বর সন্ধ্যায় লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম ও থানার এএসআই মুহাম্মদ শফি উল্লাহ`র নেতৃত্বে একটি পুলিশি টিম উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৫লিটার চোলাইমদসহ তাদের দু`জনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম বড়হাতিয়া মনু ফকির হাট জিয়াউল হকের সমিলের সামনে হতে চোলাইমদ সহ ২বিক্রেতাকে আটক করতে সক্ষম হয়েছি। আটক ২জন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রেতার সাথে সম্পৃক্ত। তাদের বিক্রেতার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে।

আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে থানা সুত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।