১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লোহাগাড়ার বড়হাতিয়ায় ইটভাটায় মাটি চাপা পড়ে ১ শ্রমিক নিহত, আহত ২

index
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোনা এলাকার ইটভাটায় মাটি চাপা পড়ে ১ শ্রমিক নিহত হয়েছে এবং আহত হয়েছে অপর ২ জন। গত ১৯ মার্চ দুপুর আনুমানিক সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। ইটভাটার মালিক ওই এলাকার নুর হোসেন সওদাগর ও মোরশেদ চৌধুরী বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম ছিদ্দিক আহমদ (৫০)। সে বাঁশখালীর বাগমারা কাথরিয়ার বকলম মিয়ার পুত্র। আহতরা হল বাঁশখালী ঘোনা পাড়ার নজরুল (২৫) ও আমির আহমদ (৩০)। সূত্রে জানা গেছে, নিহত ও আহতরা সকলেই উক্ত ইটভাটার শ্রমিক। ঘটনা সূত্রে প্রকাশ, উল্লেখিত সময়ে উক্ত শ্রমিকেরা নিত্যদিনের মতো মাটির¯তূপের নিন্মভাগ থেকে কোদাল দিয়ে মাটি কাটছিল। অসাবধনতার কারণে ওই সময় মাটির ¯তূপের উপরিভাগের অংশ নিন্মদিকে ধসে পড়লে উক্ত ৩ শ্রমিকই মাটি চাপা পড়ে। উপস্থিত অন্যান্য শ্রমিকেরা তাৎক্ষনিকভাবে মাটি সরিয়ে দু’জনকে উদ্ধার করে। পরে অনেক খুঁজাখুঁজির পর নিহত শ্রমিকের সন্ধান না পাওয়ায় ধসে পড়া মাটি সরিয়ে ফেললে তার মৃতদেহ প্রায় ৩৫ মিনিট পর উদ্ধার করা হয়। আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।