মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

লোহাগাড়ার পুটিবিলায় দিনমজুরের আত্নহত্যা

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ডলু খালপাড়স্হ ইব্রাহীম মৌলভীর বাগানে বাঁশের সঙ্গে গলায় শার্ট পেঁচিয়ে ওয়াহেদ(২৬) নামের এক দিন মজুর আত্মহত্যা করেছে।

বিষয়টি পুটিবিলা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান সুজিত বড়ুয়া কাজল নিশ্চিত করেছেন।৩সেপ্টেম্বর সকাল ৯টায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত ওয়াহেদ পুটিবিলা হাফেজ পাড়ার দক্ষিণ পার্শ্বের এলাকায় আবুল কাসেমের পুত্র।

স্হানীয় সুত্রে জানা গেছে,
ঘটনার দিন বিকেল সাড়ে ৪টায় ইব্রাহীম মৌলভীর বাগানে একটি বাঁশের সঙ্গে বাঁধা রশিতে ওয়াহেদকে ঝুলতে দেখে এক যুবক চিৎকার করে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ বেলালের নেতৃত্বে একটি পুলিশি টিম ঘটনাস্হলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিহতের ভাই শাহজাহান জানান,
তার ভাইয়ের সাথে এলাকার মানুষের দেনা পাওনা লেনদেন ছিল এবং ঋণগ্রস্ত ছিল তিনি। ঘটনার দিন সকালে সবার অজান্তে ইব্রাহীম মৌলভীর বাগানে বাঁশের সাথে গলায় শার্ট পেঁচিয়ে সে আত্নহত্যা করেছে বলেও তিনি জানান।

শেয়ার করুন