মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

লোহাগাড়ার তারেকসহ ৩ মাদক কারবারী টেকনাফে আটক

শেয়ার করুন

রায়হান সিকদার, লোহাগাড়াঃ কক্সবাজারের টেকনাফে একটি হুন্দাই জিপ থেকে ১ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির সাড়ে ৬ লাখ টাকাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) সদস্যরা।

গতাকাল সোববার রাতে তাদের আটক করা হয়। এ অভিযানে একটি হুন্দাই জিপ জব্দ করা হয়।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব (এক্স-পিপিএম) বিএন ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন, চট্টগ্রামের লোহাগাড়ার আল হোসাইন শপিং মহলের ফ্যামেলি কেয়ার কাপড়ের দোকান ব্যবসায়ী মৃত আবু তাহেরের ছেলে তারেক হোসেইন (৩৪), তার সাথে মাদক ক্রয় করতে আসা ঢাকার মিরপুরের আরিফুর রহমান (৩০) ও ফরিদপুর বোয়ালমারী রূপাপথ এলাকার কাজী হোসেনকে আটক করতে সক্ষম হয়।পরে একটি হুন্দাই জিপ (ঢাকা মেট্রো-ঘ-১১-৬৯৫৯) জব্দ করা হয়।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব (এক্স-পিপিএম) বিএন ঘটনার সত্যতা গণমাধ্যমকে জানান, সরকারি (নিলামকৃত) একটি হুন্দাই জিপে ইয়াবা পাচার হয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী নামক এলাকায় অবস্থান নিয়ে টেকনাফ থেকে কক্সবাজার অভিমুখী হুন্দাই জিপটি থামিয়ে তল্লাশি শুরু করে। এসময় জিপের ভেতর থেকে ১ হাজার ইয়াবা, মাদক বিক্রির সাড়ে ৬ লাখ টাকাসহ তাদের আটক করে।

তিনি আরও জানান, মাদক কারবারীরা কৌশলে মাদক পাচার করার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের (নিলামকৃত) হুন্দাই জিপের মাধ্যমে ইয়াবা পাচারের চেষ্টা করছিল।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন