মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

লোহাগাড়ার চুনতিতে পরিত্যক্ত অবস্থায় ২হাজার পিচ ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আরকান মহাসড়কে চুনতি ইউনিয়নের হোটেল মিডওয়ে ইন`র সামনে হতে পরিত্যক্ত অবস্হায় ২হাজার ইয়াবা পিচ ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ।

বিষয়টি চুনতি পুলিশ ফাঁড়ির এএসআই চন্দ্র কুমার কুর্মী মুঠোফোনে উক্ত প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১জুন সকাল ১১টায় চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর ও এএসআই চন্দ্র কুমার কুর্মীর নেতৃত্বে একটি পুলিশি টিম চুনতি মিডওয়ে ইন`র সামনে হতে ২হাজার পিচ ইয়াবা ট্যাবলেট দেখতে পেলে সাথে সাথে উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর ও এএসআই চন্দ্র কুমার কুর্মীর নেতৃত্বে চুনতি মিডওয়ে ইন এলাকা হতে পরিত্যক্ত অবস্হায় ২হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

তবে ইয়াবা উদ্ধারের সময় কোন লোককে পাওয়া যায়নি। বর্তমানে ইয়াবা ট্যাবলেটগুলো থানার হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন