মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

লোহাগাড়ার কলাউজানে যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলার কলাউজান হিন্দুরহাট এলাকায় কলাউজান কিন্ডারগার্ডেন ইনস্টিটিউটের বারান্দায় রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে আবু সুফিয়ান(৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কলাউজান সাম মহাজন বাড়ির নুরুল ইসলামের ছেলে। জানা যায়, উপজেলার কলাউজান কিন্ডারগার্ডেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা স্কুলে আসলে বারন্দায় আবু সুফিয়ানের মৃত দেহ দেখে চিৎকার দেয়। চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসে। ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জহির উদ্দিনকে সঙ্গে নিয়ে এসআই বিকাশ রুদ্র সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল শেষ করেন। নিহতের ছোট ভাই আবু তালেব বলেন, তার ভাই শনিবার দুপুরর পর্যন্ত বাড়িতে ছিল। রাতে বাড়িতে না যাওয়ায় রাত ব্যাপী খোঁজাখুজি শুরু হয়। স্থানীয়রা এ ঘটনাকে খুন বলে অাখ্যা দিচ্ছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। লোহাগাড়া থানার (ওসি) মু. সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশ র সুনতহাল শেষ করে ময়নাতদন্তের লাশ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানা তিনি। নিহত আবু সুফিয়ান ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক।

শেয়ার করুন