মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

লোহাগাড়ার এক অসহায় মহিলাকে ঈদ সামগ্রী দিলেন ওসি মোঃ শাহজাহান পিপিএম(বার)

শেয়ার করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের এক অসহায় পরিবারের পাশে এগিয়ে এলেন লোহাগাড়ার সর্বস্হরের প্রিয়জন,লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)। উক্ত মহিলার নাম মালেকা বেগম।সে সদর ইউনিয়নের দয়ার পাড়া এলাকার মৃত আবদুস সবুরের স্ত্রী। ১৩জুন সকালে থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে অসহায় মহিলা মালেকা বেগমকে ঈদ সামগ্রী,খেজুর ও নগদ টাকা প্রদান করেন লোহাগাড়া থানার সুৃযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)।এ সময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক, উত্তর সওদাগর পাড়া জামে মসজিদের সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন। অসহায় মালেকা বেগম উক্ত প্রতিবেদককে জানিয়েছেন,ওসি স্যারের কাছে যখন গিয়েছি সবসময় সহযোগিতা পেয়েছি।অসহায় মালেকা বেগম শাড়ি ও নগদ টাকা পেয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) কে অনেক ধন্যবাদ জানান।

শেয়ার করুন