মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

লোহগাড়ায় আ’লীগের সমাবেশে সেতুমন্ত্রীঃ মানুষের ভালবাসা অর্জন করুন

শেয়ার করুন

রায়হান সিকদার,(লোহাগাড়া): বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি বলেছেন, নৌকা নিয়ে প্রস্তুত হোন। ঘরে ঘরে মানুষের কাছে যান, উঠান বৈঠক করুন। বিলবোর্ড নয়, প্রকৃত জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করুন। ৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় কক্সবাজার যাওয়ার পথে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত গণসমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, মনোনয়ন নিয়ে ঝগড়া করবেন না। দলে কাউকে ফ্রি ষ্টাইলে চলতে দেওয়া হবে না। জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যাক্তিরাই মনোনয়ন পাবেন। কারো নাম ধরে সেøাগান নয়। বঙ্গবন্ধু ও শেখ হাসিনা, নৌকার সেøাগন দিন। দলে মনোনয়ন দিবেন শেখ হাসিনা।

 

ওবায়দুল কাদের আরো বলেন, দল দল ভারি করার জন্য খারাপ লোকদের দলে টেনে নিবেন না। তিনি এর পূর্বেও চন্দনাইশ ও সাতকানিয়ার পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সড়ক ও সেতু মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়ন করে ক্ষান্ত নন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে তিনি দাঁড়িয়েছেন। মানুষের ভালবাসা অর্জন করুন। বাগানের ফুল শুকিয়ে যাবে, কিন্তু মানুষের ভালবাসা কখনো ফুরিয়ে যাবে না। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম এনামুল হক শামীম, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সভাপতি মুসলেম উদ্দীন আহমদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী রোটন সহ জেলা উপজেলার অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু।

শেয়ার করুন