মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

লেদা স্পোটিং ক্লাবকে হারিয়ে ফাইনালে তরুণ প্রবাহ

শেয়ার করুন

হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের ১ম খেলায় ট্রাইবেকারে লেদা স্পোটিং ক্লাবকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে তরুণ প্রবাহ বড় হাবিবপাড়া ফুটবল একাদশ ।
রোববার বিকাল সাড়ে ৪টায় হ্নীলা ওয়াব্রাং ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের ১ম খেলা তরুণ প্রবাহ বড় হাবিবপাড়া ফুটবল একাদশ ও লেদা স্পোটিং ক্লাব ফুটবলএকাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ্বের ৭মিনিটেই লেদা স্পোটিং ক্লাবের স্ট্রাইকার তৌহিদুল ইসলাম রাজু সতীর্থ খেলোয়াড়ের দেওয়া পাসের একটি বল হেড করে প্রতিপক্ষের জালে প্রবেশ করান। দলকে ১-০ গোলে এগিয়ে নেন। খেলার ১২ মিনিটের মাথায় তরুণ প্রবাহ বড় হাবিবপাড়া ফুটবল একাদশের শর্ট করা বল গোলরক্ষক থেকে ছুটে যাওয়ায় সহযোগী খেলোয়াড় তাহের বল প্রতিপক্ষের জালে ঠেলে দিয়ে দলকে সমতায় ফেরান। মধ্যবিরতির পর উভয়দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়েও গোলের দেখা না পাওয়া খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে তরুণ প্রবাহ বড় হাবিবপাড়া ফুটবল একাদশ ৪-৩ গোলে লেদা স্পোটিং ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্টে ফাইনাল খেলা নিশ্চিত করে।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোল রক্ষক ফায়সাল।

খেলায় প্রধান রেফারী ছিলেন কক্সবাজার জেলা রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী,সহকারী রেফারী ছিলেন সদস্য সিরাজ ও আলমগীর এবং ৪র্থ রেফারী ছিলেন আহসান সোহেল।

২১ ফেব্রুয়ারি বিকাল ৪টায় রংগে এলাহী ফুটবল একাদশ বনাম হ্নীলা ফুলের ডেইল টু-ব্রাদার্স একাদশের মধ্যে সেমিফাইনালের শেষ খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন