মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

লেখক ভট্টাচার্যকে শারদীয় শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আনোয়ার

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার জেলা ছাত্রলীগের তৃনমুল থেকে গড়ে ওঠা ছাত্রলীগ নেতা, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহম্মদের ছোট ভাই আনোয়ার হোছাইন কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য ও কক্সবাজার জেলাসহ দেশবাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন।

আনোয়ার হোসাইন এক শুভেচ্ছা বার্তায় বলেন শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক আনন্দ। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান ছাত্রলীগ নেতা আনোয়ার হোছাইন।

তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।

তিনি বলেন, “আসুন, মহান মুক্তিযু্দ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা ঐক্যবদ্ধভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি।”

শেয়ার করুন