মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

লিংক রোডে ইয়াবা সেবনের টাকা না দেওয়ায় গৃহবধূকে নৃশংস ছুরিকাঘাত

শেয়ার করুন

কক্সবাজার শহরতলীর ঝিলংজা লিংকরোড দক্ষিণ মুহুরী পাড়ায় ইয়াবা সেবনের জন্য দাবি করা টাকা না দেয়ায় আমেনা বেগম (২৪) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে ছুরিকাঘাত করেছে এক মাদকসেবী। এতে ওই গৃহবধূ গুরুতর আহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।

ওই গৃহবধূ জানান, লিংকরোড দক্ষিণ মুহুরী পাড়ার সমাজ সর্দার জাগির হোসেন প্রকাশ কালা পুতুর পুত্র ইয়াবা সেবী ইসমাঈল প্রকাশ মিডাইয়া কয়েকদিন ধরে গৃহবধূ আমেনার কাছ থেকে পাঁচ হাজার টাকা দাবি করে আসছিল। ইয়াবা সেবনের কথা বলে ওই টাকা দাবি করেছিলেন। প্রতিদিন কয়েকবার আমেনার বাড়িয়ে গিয়ে গিয়ে এই টাকা দাবি করতে থাকে। শেষ মুহূর্তে এসে টাকা না দিলে ছুরি মারাও হবে বলেও হুমকি দেয়। তবে এটাকে গুরুত্ব দেয়নি গৃহবধূ আমেনা বেগম। এক পর্যায়ে গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে কেনাকাটা করতে স্থানীয় একটি দোকানে যাচ্ছিল আমেনা বেগম। পথিমধ্যে তার পথ রোধ করে আবারো খুব কঠোরভাবে টাকা দাবি করে ইয়াবাসেবী ইসমাঈল প্রকাশ মিডাইয়া। এতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছুরি বের করে আমেনা বেগমকে মাথা, মুখমন্ডল, হাতসহ শরীরের বিভিন্ন অংশে উপর্যপুরি আঘাত করতে থাকে ইসমাঈল প্রকাশ মিডাইয়া। তা প্রতিরোধের চেষ্টা করলে আরো ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে আমেনা বেগম মাটিতে লুটিয়ে পড়লে পালিয়ে যায় ইয়াবাসেবী ইসমাঈল প্রকাশ মিডাইয়া। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে আমেনা বেগমকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আমেনা বেগমের মাথা, মুখ, হাতসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়েছে। এর মধ্যে মাথা ও হাতের আঘাতগুলো বেশ আশঙ্কাজনক হয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার অবস্থাও আশঙ্কাজনক। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে হামলা শিকার গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে।

শেয়ার করুন