মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

লামায় সেনাবাহিনী সাথে পাহাড়ি সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ নিহত ১, আহত ২

শেয়ার করুন

 


বান্দরবানের লামার রুপসীপাড়া ইউনিয়নের দূর্গম নাইক্ষ্যংমুখ এলাকায় সোমবার বিকাল ৪টায় সেনাবহিনীর সাথে টানা ২ঘন্টা পাহাড়ি সন্ত্রাসীদের মুখোমুখি গোলাগুলিতে ১জন নিহত ও ২জন শিশু আহত হয়েছে। নিহত পাহাড়ি সন্ত্রাসীর নাম জানা যায়নি। আহতরা হলেন, মাংপ্রেন মুরুং (৮) ও দুই নোং মুরুং (৭)। আহত দুইজনকে লামা হাসপাতালে আনা হলে গুরুতর আহত মাং প্রেন মুরুং কে চমেক হাসপাতালে রেফার করা হয়।
রুপসীপাড়া ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার চামাচিং মুরুং জানায়, বিকাল ৪টার দিকে লামার রুপসীপাড়া সেনা ক্যাম্পের ১টি নিয়মিত টহল টিম নাইক্ষ্যংমুখ এলাকায় যায়। সেখানে পৌঁছালে নাইক্ষ্যংমুখে পূর্বে অবস্থানরত ১৫/২০ জনের অস্ত্রধারী একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। সেনাবহিনী প্রস্তুত হয়ে পাল্টা গুলি চালায়। এই সময় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে নাইক্ষ্যং মুখ এলাকার পার্শ্ববর্তী আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার পালট মুরুং এর ছেলে মাং প্রেন ও নাইক্ষ্যং মুখের ব্লু মেম্বার পাড়ার মেন আই মুরুং এর ছেলে দুই নোং মুরুং গুলিবিদ্ধ হয়। অপরদিকে সেনাবাহিনীর ছোঁড়া গুলিতে ১জন পাহাড়ি সন্ত্রাসী নিহত হয়।
খবর পেয়ে লামা সাব জোন থেকে আরও একটি সেনা টিম ঘটনাস্থলে ছুটে যায় বলে জানায় লামা সাব জোনের দায়িত্বরত ল্যাফট্যানেন্ট রাশেদ। সেনাবাহিনী ঘটনাস্থলটি ঘিরে রেখেছে।
লামা-আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সারোয়ার হোসেন সাংবাদিককে বলেন, ঘটনা নিয়ন্ত্রনে আনতে সন্ধ্যা ৬টায় আলীকদম সেনা জোন থেকে আরেকটি সেনা টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

শেয়ার করুন