মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

লামার ফাইতংয়ে ট্রাক ভর্তি চোরাই গাছসহ যুবলীগ নেতা পুলিশের হাতে গ্রেপ্তার!

শেয়ার করুন

লামার ফাইতং ইউনিয়নে ট্রাক ভর্তি চোরাই গাছসহ যুবলীগ নেতাকে গ্রেফতার করেছেন বান্দরবানের ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকাল দশটার দিকে চকরিয়ার বানিয়ারছড়া ষ্টেশনের অদুরে ফাইতং সড়কে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেন। তবে গ্রেফতারের প্রায় সাত ঘন্টা পর ওই যুবলীগ নেতাকে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের মধ্যস্থতায় পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে অভিযোগে জানা গেছে, যুবলীগ নেতা মিজানুর রহমান বৃহস্পতিবার সকালে একটি ট্রাক গাড়ী (নং চট্টমেট্ট্রো- ট-১১-৮৭৪) ভর্তি করে বিপুল পরিমাণ চোরাই গাছ পাচারের উদ্যোশ্যে তার বাড়িতে এনে মজুদ করে। এসময় খবর পেয়ে বান্দরবানের ডিবি পুলিশ অভিযান চালিয়ে ট্রাক ভর্তি গাছ জব্ধ করে স্থানীয় সাবেক মেম্বার আকবর হোসেনের জিম্মায় দেন।
ওই সময় গাড়ীটি জিম্মা থাকা অবস্থায় গাছ সমুহ আনলোড করে গাড়িটি অন্যত্র নিয়ে যায় যুবলীগ নেতা মিজান। এক পর্যায়ে বেলা ৩টায় ফাইতং পুলিশ ফাড়ির আইসি হুমায়ুন কবির, ডিবি পুলিশের এসআই শ্যামল, কনস্টেবল তুহিনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় পুলিশ যুবলীগ নেতা মিজানকে আটক করে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, গাছসহ যুবলীগ নেতাকে গ্রেফতারের পর ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন কোম্পানী, আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিনসহ স্থানীয় প্রভাবশালী লোকজন পুলিশের সাথে বিষয়টি নিয়ে বৈঠকে বসেন। পরে ফাইতং পুলিশ ফাড়ির ইনচার্জ হুমায়ুন ও ডিবি’র এসআই শ্যামলসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কথাবার্তা শেষ হওয়ার পর প্রায় সাতঘন্টা পরে যুবলীগ নেতাকে ছেড়ে দেয় পুলিশ। #

শেয়ার করুন