মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

লামায় জনতা ব্যাংকে ডাকাতির চেষ্টা, নৈশ প্রহরী আহত আটক ১

শেয়ার করুন

img_20161114_223442
বান্দরবানের লামায় জনতা ব্যাংক লি: লামা শাখার নৈশ প্রহরী জমির উদ্দিন (৩১) কে ছুরিকাঘাত করে ব্যাংক ডাকাতির চেষ্টা করা হয়েছে। এসময় পুলিশ ও জনতা ডাকাতির চেষ্টাকারী মো. রবিন (২২) কে একটি ছুরি সহকারে আটক করেছে। সোমবার রাত ৭টা ৪৫ মিনিটে সময় এই ঘটনা ঘটে।

আহত নৈশ প্রহরী মোঃ জমির উদ্দিন জানিয়েছেন, সে ব্যাংকের ভিতরে এশার নামাজ পড়ছিল। এ সময় ব্যাংকের কলাপসিবল গেইটের বাহির থেকে ধৃত মোঃ রবিন তাকে দরজা খুলতে বলে। উঠে গিয়ে তাকে দরজা খুলার কারণ জিজ্ঞাসা করলে সে বলে ম্যানাজার এই কালো রংয়ের ব্যাগটি আপনাকে দিতে বলেছে। এই কথা বলায় আমি দরজা খোলা মাত্রই সে আমাকে একটি ছুরি দিয়ে ডান চোখে উপর আঘাত করে। ছুরির আঘাতে তার চোখের উপরের অংশের পাতা সহ কপালের অনেকটা অংশ কেটে যায়। আঘাত প্রাপ্ত হয়ে আমি তাকে জড়িয়ে ধরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় ব্যাংকের উপরের ছাদ দিয়ে লাফিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ও জনতা তাকে ছুরি সহকারে আটক করে।

শেয়ার করুন