মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

লাঞ্চ বিরতির ঠিক আগ মুহূর্তে ফিরলেন মুমিনুল

শেয়ার করুন

খেলাধুলা ডেস্কঃ


বিরতির আগে বাংলাদেশের উইকেট হারানো যেন এক পরিচিত দৃশ্য। সেই ধারাবাহিকতায় আউট হয়ে ফিরলেন মুমিনুল হক। ঢাকা টেস্টের ইনিংসের ৩৪তম ওভারের এক বল বাকি থাকতেই ফেরেন তিনি। ৪৬ বলে ২৯ রান করে কেমার রোচের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

দুই বছর পর টেস্টে বাংলাদেশের কোনো ওপেনিং জুটি ৩০ রান পার করেছে। এই ভালো অবস্থার মধ্য দিয়ে যেতে না যেতেই ঢাকা টেস্টের প্রথম ঘণ্টা শেষেই ফেরেন ওপেনার সৌম্য সরকার।

ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে ৪২ বল খেলে ১৯ রান করে রোস্টন চেজের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য। তার সঙ্গে ওপেনিংয়ে নামা অভিষিক্ত সাদমান ইসলাম অপরাজিত আছেন ২৩ রানে।

 

এর আগে চট্টগ্রাম টেস্টে টস জয় থেকে ম্যাচ জয় করা বাংলাদেশ ঢাকা টেস্টেও জয় পেয়েছে টসে। টাইগার অধিনায়ক সাকিব আল হাসান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় খেলা মাঠে গড়াবে।

সিরিজের দ্বিতীয় টেস্টে ৯৪তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম অনীক। ঢাকা টেস্টে বাদ পড়া ইমরুল কায়েসের পরিবর্তে বাংলাদেশের ইনিংস উদ্বোধন করছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সাদমান ইসলাম এক মাসে ষষ্ঠ অভিষিক্ত বাংলাদেশি টেস্ট ক্রিকেটার।

অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজের পরিবর্তে একাদশে এসেছেন আরেক ব্যাটসম্যান লিটন দাস। তবে এসব খবরের চেয়েও বড় চমক হিসেবে এসেছে দলে একজনও পেসার না থাকা। এই প্রথম বাংলাদেশ দল কোনো সিমার না নিয়েই টেস্ট দল সাজিয়েছে।

চট্টগ্রাম টেস্টের মতো মিরপুর টেস্টেও সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান অর্থ্যাৎ চার স্পিনার নিয়ে খেলছে টাইগাররা।

বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মোহাম্মদ মিথুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, লিটন কুমার দাস ও নাঈম হাসান।

শেয়ার করুন