মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

লবণ মাঠে মিলল ৭ কোটি টাকার আইস-ইয়াবা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে প্রায় ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বাজারের পিছনে লবনের মাঠ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার নিশ্চিত করেন। তিনি বলেন, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের গোপন খবরে ঘটনাস্থলে অভিযান চালান তারা। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে দুইজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন।
বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দিয়ে অন্ধকারের মধ্যে নাফ নদী সাঁতরে দ্রুত মায়ানমারের ভেতরে পালিয়ে যায় বলে বিজিবির এ কর্মকর্তার ভাষ্য।
তিন পাচারকারিদের ফেলে যাওয়া ওই ব্যাগে তল্লাশি করে ১ কেজি ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় । উদ্ধার এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৮৫ লাখ টাকা।
উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। আইনী কার্যক্রম শেষে সেগুলো ধ্বংস করা হবে বলে জানান কর্নেল খালিদ। তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

শেয়ার করুন