মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

লবণের ট্রাকে মিললো ২০ হাজার ইয়াবা, আটক দুই

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার সদরের চৌফলদন্ডী এলাকায় লবণবাহী ট্রাক থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ট্রাকের চালক শ্রী পলাশ দাশ (৩০) ও সহযোগী আকাশ (২৮)কে আটক করেছে পুলিশ। ৯ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে চৌফলদন্ডী বাজারের পুরাতন সিএনজি স্টেশনে অভিযানটি চালানো হয়।

চালক শ্রী পলাশ দাশ বরিশাল বাকেরগঞ্জ রাজারকুল এলাকার সুনীল দাশের ছেলে এবং হেলপার আকাশ সিরাজগঞ্জের বেলিস্কুল ধানবন্ধির আবদুস ছত্তারের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানা ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, লবণবাহী ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে জেনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। চৌকস টিমটি চৌফলদন্ডী বাজারের পুরাতন সিএনজি স্টেশনের রাস্তায় ট্রাকে (যার নং- ঢাকা মেট্রো. ট-১৩-৫১৪৩) তল্লাশি চালানো হয়। পরে চালকের দেখানো মতে ট্রাকের পেছনে বোঝাই লবণের বস্তার মধ্য থেকে একটি বস্তা তল্লাশী করে ২০ হাজার টি ইয়াবা উদ্ধার করা হয়।
মো. সেলিম উদ্দিন জানান, ট্রাকের চালক-হেলপার ও জব্দকৃত আলামত ইয়াবা পুলিশ হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন