২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

লক্ষীপুর জেলার শ্রেষ্ঠ এস আই হলেন আবু মুসা

সংবাদ বিজ্ঞপ্তিঃ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার লক্ষীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত আগষ্ট মাসে জেলায় অস্ত্র সহ দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার, ওয়ারেন্টভুক্ত ও সাজা পরোয়ানার আসামী গ্রেফতার, আইনশৃংখলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখা, মাদক উদ্ধার সহ সার্বিক বিষয়াদি বিবেচনায় জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে সন্মাননা পুরস্কার ও সার্টিফিকেট পেলেন এস আই আবু মুসা।

এসময় অস্ত্র উদ্ধার ,আসামী গ্রেফতার ও মাদক উদ্ধার – এ তিন ক্যাটাগরিতে জেলার সেরা এস আই হিসেবে এস এম আবু মুসা কে নগদ অর্থ পুরষ্কার সহ সনদ প্রদান করেন লক্ষীপুর জেলার মাননীয় পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

এ সাফল্য অর্জনে এস আই “এস এম আবু মুসা” তার সহকর্মী ইন্সপেক্টর মিনহাজ মাহমুদ ভুঁইয়া ও সদর থানার ওসি মিয়া আজিজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।