মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা : দুইয়ে ব্রাজিল

শেয়ার করুন

চলতি বছরের এপ্রিলে বেলজিয়ামের কাছ থেকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা দখলে নিয়েছিল আর্জেন্টিনা। এর পর থেকে সবার ওপরেই তাদের অবস্থান। আর শীর্ষে থেকেই বছর শেষ করতে যাচ্ছে মেসি-হিগুয়েনদের দল।

আর্জেন্টিনার ঠিক পরেই রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফিফার র‌্যাংকিং দিলো এমন তথ্যই।

এদগার্দো বাউজার দল আর্জেন্টিনার সংগ্রহ ১৬৩৪ পয়েন্ট। ফিফা র‌্যাংকিংয়ে ব্রাজিলের বর্তমান অবস্থানটাও থাকলো দুইয়ে। নেইমারদের সঞ্চয় ১৫৪৪ পয়েন্ট।

ব্রাজিলের ঠিক পরেই অর্থাৎ তালিকার তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। বিশ্বচ্যাম্পিয়নদের ঝুলিতে জমা আছে ১৪৩৩ পয়েন্ট। আর ১৪০৪ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির অবস্থান চতুর্থ।

বেলজিয়াম রয়েছে পাঁচে। তাদের অর্জন ১৩৬৮। বাংলাদেশের অবস্থান ১৮৫তম স্থানে। পয়েন্ট সংখ্যা ৮১।

শেয়ার করুন