মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

রোহিঙ্গা শরনার্থীদের টাকা বিতরণ করলেন চকরিয়া ছাত্রলীগের সভাপতি আরিফ চৌ:

শেয়ার করুন

কতুপালংয়ে রোহিঙ্গা শরনার্থীর মাঝে নগদ টাকা বিতরণ করছেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ চৌধুরী।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরনার্থীদের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জনপ্রিয় ছাত্রনেতা আরিফুল ইসলাম চৌধুরী ও তাঁর পরিবার সদস্যরা। গতকাল ৫ অক্টোবর বৃহস্পতিবার উখিয়া উপজেলার কুতুপালং ও টেকনাফের শরনার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা নারী-পুরুষের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দিয়েছেন তিনি। এসময় ছাত্রনেতা আরিফ চৌধুরী ছাড়াও তাঁর পরিবারের কয়েকজন সদস্য এবং শুভানুধায়ীরা উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী বলেন, মিয়ানমার সরকারের নিপীড়ন নির্যাতনের শিকার লাখ লাখ রোহিঙ্গা শরনার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদেরকে আশ্রয় দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী বাংলাদেশ সরকারের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা আজ বিশ^দরবারে মর্যাদার আসনে। বিশে^র প্রতিটি রাষ্ট্র এবং রাষ্ট্র প্রধানরা একবাক্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তাকে মানতার মা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী,দেশরতœ শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ মানবতার কল্যাণে সেবায় সবসময় নিয়োজিত। তারই ধারাবাহিতায় আমি ব্যক্তিগতভাবে ও আমার পরিবারের পক্ষ থেকে শরনার্থী ক্যাম্প ঘুরে আশ্রয় নেয়া নিবন্ধিত রোহিঙ্গাদের আর্তমানবতার সেবায় তাদের জন্য ত্রাণ হিসেবে নগদ টাকা বিতরণ করেছি। আশা করি সরকার এবং বিদেশী সকল সাহায্যকারী রাষ্ট্রের পাশপাশি সমাজের সকলস্তরের বিত্তশালী ও দানশীল ব্যক্তিরা নির্যাতিত ও নিপীড়নের শিকার এসব রোহিঙ্গা নাগরিকদের পাশে দাঁড়াবে।
আরিফ চৌধুরী বলেন, বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক মূল্যবোধ ও মায়াবি উদারতায় ইতোমধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠী আবারও স্বাভাবিক জীবনযাপনে ফিরতে শুরু করেছে। আমাদের বিশ্বাস বিশ্বনেত্রী মানবতার ঠিকানা শেখ হাসিনার মানবিক সহায়তা ও সহৃদয়তায় সহসা অবহেলিত এবং বঞ্চনা-লাঞ্চরনার শিকার এই জনগোষ্ঠীকে স্ব-জনপদে আবারও ফিরিয়ে নেওয়া সম্ভব হবে।

শেয়ার করুন